1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টি-টোয়েন্টির শীর্ষে ভারত, পেছাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশ করেছে ভারত। তাতেই তারা ইংল্যান্ডকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। যদিও ভারত-ইংল্যান্ডের রেটিং পয়েন্ট সমান, তবে ভগ্নাংশের হিসেবে শীর্ষে উঠেছে ভারত।

ভারতের শীর্ষে ওঠার দিনে জায়গা হারিয়েছে বাংলাদেশ। এত দিন নয় নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা টাইগাররা এক ধাপ নিচে নেমে দশে অবস্থান করছে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শেষে সোমবার র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। হালনাগাদকৃত তালিকায় দেখা যায় দেখা যায় ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট সমান (২৬৯)। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৬৬, ২৫৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউজিল্যান্ড। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার জায়গা ধরে রেখেছে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে।

যদিও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নেই সেরা পাঁচে। অজিরা ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে সিরিজ হারালেও ওপরে উঠতে পারেনি র‍্যাঙ্কিং তালিকায়।

অজিদের পরেই রয়েছে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। আট নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩২।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি জিতে ভগ্নাংশ ব্যবধানে দশ থেকে নয় নম্বরে উঠেছে।

আগামী ৩ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ জিততে পারলে অন্তত দুই ধাপ এগিয়ে আটে ওঠার সম্ভাবনা থাকবে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com