1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। এর প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও বোলিং র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আট ধাপ এগিয়ে সাকিব অবস্থান করছেন ১৯ নম্বরে। বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৯১।

টি-টোয়েন্টি সংস্করণে তার সেরা বোলিং র‍্যাঙ্কিং ছিল ২০১৩ সালের মে মাসে। সেবার চতুর্থ স্থানে উঠেছিলেন তিনি।

আগের দিন শারজাহতে এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে তিনে নেমে ৯ বলে ১১ রান করে বোল্ড হন সাকিব। এরপর বোলিংয়ে কাড়েন আলো। ৪ ওভারের কোটা পূরণ করে মাত্র ১৩ রান দিয়ে তিনি সাজঘরে পাঠান রহমানউল্লাহ গুরবাজকে। কোনো বাউন্ডারি হজম না করার পাশাপাশি তিনি ডট দেন ১২টি।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। টাইগারদের বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার রশিদ খান জায়গা করে নিয়েছেন সেরা তিনে। দুই ধাপ উন্নতি হয়েছে তার। রশিদের সতীর্থ অফ স্পিনার মুজিব উর রহমান চার ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন। বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবের উপরে আছেন কেবল শেখ মেহেদী হাসান। যদিও এক ধাপ অবনতি হয়েছে তার। তিনি রয়েছেন ১৬তম স্থানে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের অবস্থান ২২ নম্বরে। সেরা পঞ্চাশের মধ্যে আরও আছেন মোস্তাফিজুর রহমান (৩১তম) ও শরিফুল ইসলাম (৫০তম)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com