1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টি-২০ ফরম্যাটে খারাপ করার কারণ জানালেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। বড় দুই দলের বিপক্ষে জয় পাওয়া ভুয়া আত্মবিশ্বাস বিশ্বমঞ্চে ভাঙতে সময় নেয়নি। এক কথায় নাস্তানাবুদ হয়েই বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগাররা।

টি-২০ ফরম্যাটে এমনিতেও বাংলাদেশ নিয়মিত ভালো করতে পারেনি। জয় এলেও সেটা কালেভদ্রে বা হঠাৎ। টাইগারদের খারাপ করার পেছনে নানা ক্রিকেট বিশেষজ্ঞ নানা কারণ দেখিয়েছেন। এবার এ বিষয়ে কথা বলেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে টি-২০ ফরম্যাটে বাংলাদেশের খারাপ করার কারণ নিয়ে সাকিব বলেন, এটা একটা ভালো প্রশ্ন- কেন আমরা ভালো করছি না? এই চিন্তা আমারও আসে।

এরপর তিনি বলেন, একটা কারণ হতে পারে আমরা বিশ্বাস করি না যে টি-২০তে ভালো করতে পারি। আর একটা হচ্ছে, আমরা হয়তো নিজেদের অত শক্তিশালী ভাবি না যে পাওয়ার হিট করতে পারব বা শেষ ৫-৬ ওভারে ৫০-৬০ রান করে ফেলতে পারব। এই অভ্যাসগুলো যদি আমরা একটু করতে পারি, তাহলে হয়তো এগোতে পারব।

সাকিব আরও বলেন, তৈরি হওয়ার সুযোগটা ঘরোয়া ক্রিকেটেই বেশি। বিপিএলটা যদি আমরা নিয়মিত করতে পারি, আমাদের খেলোয়াড়েরা ম্যাচ জিতিয়ে আনার অভ্যাস রপ্ত করতে পারে, তখন এই সমস্যাগুলো দূর হতে পারে। সে জন্য বিপিএল প্রতিবছর নিয়মিত হওয়া দরকার।

টাইগার অলরাউন্ডার যোগ করেন, আমি তো দেখি ভারতে টেস্ট দলেও তারাই সুযোগ পায়, যারা আইপিএলে ভালো করে! কঠিন পরিস্থিতি কীভাবে সামলে উঠতে হয়, সেটা বিপিএলে শেখা যায়। কারণ, বিপিএলে প্রত্যেক খেলোয়াড়ই অনেক চাপের মধ্যে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com