1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ট্রাম্পকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়: এফবিআই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। সন্দেহজনকভাবে এক হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তার নাম, পরিচয় জানাতে পারেনি তারা। জানিয়েছে, তার ডিএনএ পরীক্ষা করে তথ্য যাচাই করার চেষ্টা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

এফবিআইয়ের পিটার্সবুর্গের ইনচার্জ কেভিন রোজেক বলেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। এটি এখনও একটি একটিভ ক্রাইম সিন। বাটলারে তিনি সাংবাদিকদের বলেন, যারা এই হামলা চালিয়েছে তাদেরকে শনাক্ত এবং হামলার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ জন্য তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধানী এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তথ্য প্রমাণের টিম মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন পর্যায়ে এজেন্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীকে শনাক্ত করার খুব কাছাকাছি তারা। তবে এ অবস্থায় তার নাম প্রকাশ করছে না। কর্তৃপক্ষ মনে করছে এখন আর কোনো হুমকি নেই। এফবিআই বলেছে, ঘটনাস্থলে বোমা-ক্লিয়ারিং সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নেয়া হয়েছে কড়া সতর্কতামূলক ব্যবস্থা।

কেভিন রোজেক বলেন, প্রথমে আমরা সন্দেহজনক বিষয়গুলো নিয়ে কাজ করবো। এটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া। এর মধ্যে হামলাকারী কোথায় ছিল তা খতিয়ে দেখা হবে। সেখানে নিরাপদে অনুসন্ধান চালানোর জন্য স্থানটিকে ঝুঁকিমুক্ত করতে প্রচুর সতর্কতা নেয়া হয়েছে। বোমা সরিয়ে ফেলার জন্য টিম মোতায়েন হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীকে শনাক্ত করতে তার বায়োমেট্রিক ও ডিএনএন পরীক্ষা করা হবে। এখন তাকে শনাক্ত করার কাজ চলছে। এর সঙ্গে অন্য কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন আমরা জানার চেষ্টা করছি কী ধরনের অস্ত্র ব্যবহার করা হযেছে এবং কতগুলো গুলি করেছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি। পেনসিলভ্যানিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেন্স কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কর্মকর্তাদের ভাল ধারণা থাকার কথা। তবে তা এখনও তদন্তাধীন। তদন্ত করা হচ্ছে কিভাবে এই গুলির ঘটনা ঘটলো। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, একজন অস্ত্রধারীকে একটি ছাদের ওপর দেখতে পেয়েছেন। এ সময় তার হাতে একটি রাইফেল ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com