1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রেলপথে ঈদযাত্রার ৫ম দিন ছিল রোববার। এ দিন ২২ জুলাইয়ের ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

কমলাপুর স্টেশনে মেইল ও কমিউটার ট্রেন কাউন্টারে উপচেপড়া ভিড় ছিল। অন্যদিকে আন্তঃনগর ট্রেনের সব কয়টি কাউন্টার বন্ধ ছিল। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে কাটতে হচ্ছে।

১৪ থেকে ১৮ জুলাই কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। বোরবার সবশেষ টিকিট বিক্রি হয় ২২ জুলাইয়ের। এ দিন সাধারণ যাত্রী ২২ জুলাইয়ের ফিরতি টিকিট কেটেছেন।

রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন সরেজমিন ঘুরে দেখা গেছে, কমিউটার ও মেইল ট্রেনের কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়। বরাবরের মতোই কাউন্টার, প্লাটফর্ম, ট্রেনের ভেতর স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককে।

স্টেশনে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া না হলেও স্টেশন ও ট্রেনে প্রবেশ করার পর অনেকে মাস্ক খুলে ফেলছেন। ট্রেনে এক সিট ফাঁকা রাখার নিয়ম থাকলেও পাশাপাশি অনেককে বসে থাকতে দেখা গেছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামান মোহসী জানান, গত ৫ দিনে মোট ১ লাখ সাড়ে ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হতো। স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অনেক যাত্রী স্টেশন ও ট্রেনে উঠে মাস্ক খুলে রাখছেন।

তিনি বলেন, ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় ঈদযাত্রায় এবার ট্রেনের ফিরতি টিকিট রোববার দেয়া হয়েছে।

তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনও সব ট্রেন সিডিউল অনুয়ায়ী চলাচল করেছে। বিনা টিকিটে কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, যাত্রীরা যদি নিজের ভালো মন্দ না বুঝেন, সেটি দুঃখজনক।

এদিকে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, রোববার পর্যন্ত বিশেষ ট্রেনে মোট ১ হাজার গরু-ছাগল ঢাকায় আনা হয়েছে। গরু ৫০০ টাকা এবং ছাগল মাত্র ৯২ টাকায় পশ্চিম ও পূর্বাঞ্চল থেকে এসব পশু ট্রেনে করে ঢাকায় আনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com