1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এ ১৪ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজি নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ও শনিবার (৪ জানুয়ারি) সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন মুক্তারুল ইসলাম (৬৫) ও তার ভাতিজি তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮)। মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে এবং তোজাম্মিন শাহনাজ রেবু মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। দুই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মোটরসাইকেলচালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মুক্তারুলের শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকালে চাচার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নিহত হয়েছেন। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ত্রিশালে বাসের ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত

ওসি তাজুল ইসলাম আরও জানান, তোজাম্মিন শাহনাজ রেবুসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্জার ভ্যানে করে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com