1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে সীমান্তে জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত অপরাধকে শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।
এ সভায় আরো বক্তব্য রাখেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ, গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা প্রমুখ।
এ সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়ার আহবান জানানো হয়।
এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com