1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ডিবির ওসি সাইফুলসহ ৬ পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন এসপি খোন্দকার নূরুন্নবী।
বরখাস্তকৃতরা হলেন- ফেনীর ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

জানা যায়, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুনির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বর্ণের বার ডাকাতির মামলার আসামি ফেনী জেলা ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানাকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ওসি মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার চার দিন ও পাঁচ পুলিশ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এসপি খোন্দকার নূরুন্নবী জানান, তাদের নামে মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করা হয়েছে। গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ তার গাড়ি তল্লাশি করে স্বর্ণের বারগুলো নিয়ে যায়। পরে গোপাল কান্তি দাস লিখিতভাবে অভিযোগ করেন। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। গোপাল কান্তি দাস তাদের চারজনকে শনাক্ত করেন। তাদের একজনের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের জবানবন্দিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com