1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় বিএনপির সমাবেশ, যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণকারী নাগরিকদের চলাচলে সতর্ক থাকতে বলেছে যুক্তরাজ্য।

আজ মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ট্রাভেল অ্যালার্টে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা আছে। এতে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচল বিঘ্নিত হতে পারে। ১০ ডিসেম্বর এর আগে, পরের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়বে।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের জমায়েত এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের ঘোষণা থাকলেও সমাবেশের স্থান এখনো নির্ধারণ হয়নি।

এফসিডিও জানিয়েছে, প্রতি বছর দেড় লাখ ব্রিটিশ নাগরিক বাংলাদেশে আসেন। বেশিরভাগক্ষেত্রে তাদের ভ্রমণ ঝামেলা মুক্ত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com