1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় বিশেষ সম্মাননা পেলেন দাগনভূঞার কবি কুতুব উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় রাজধানীর পল্টনে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত “টইটই” সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন ফেনীর দাগনভূঞার কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন। ‎টইটই-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। উদ্বোধক ছিলেন কবি ও কথা-সাহিত্যিক শাওন আজগর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খান সহ অসংখ্য কবি ও লেখকদের সমাগম। কবি তার বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে, মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে এদেশের সকল কবি ও লেখক সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, শহীদ শরীফ ওসমান হাদীর রেফারেন্স টেনে এনে এদেশের পরবর্তী প্রজন্মকে জাগ্রত করতে হলে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হলে শহীদ শরীফ ওসমান হাদীর পথ অনুসরণ করা উচিত। পাশাপাশি তিনি শহীদ ওসমান হাদীকে উৎসর্গিত নিজের স্বরচিত কবিতা “ তুমি নক্ষত্ররাজ “ কবিতাটি আবৃত্তি করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com