1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি, লক্ষ্মীপুর  : ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে লক্ষ্মীপুর থেকে ঢাকায় সমাবেশে যোগ দিলেই এক লাখ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হবে। এমন প্রলোভন দেখিয়ে সমাবেশে নেওয়ার জন্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষকে একত্রিত করে একটি প্রতারক চক্র। এসময় সন্দেহ হলে স্থানীয়রা কমলনগর উপজেলার করইতলা বাজারে ৩টি চেয়ারকোচ বাস ও ৪টি মাইক্রোবাসসহ তাদের আটকে প্রশাসনকে খবর দেয়। ২৫ নভেম্বর (সোমবার) দুপুরে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন। কিন্তু জনতার ধাওয়ার মুখে তারা গাড়ি থেকে সটকে পড়েন।

কমলনগর উপজেলার আলেয়া নামের এক নারী জানান, সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগের একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেবেন তারা। ফিরিয়ে আনা ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী-পুরুষদের ১ লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে দাবি করেন ওই নারী।

উত্তর চর লরেঞ্চ গ্রামের ফারহানা আক্তার বলেন, তিনি ১০ টাকার বিনিময়ে ১ লাখ টাকা ঋণ পাবেন। তবে এজন্য তার ঢাকার সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। সমাবেশে যোগ দেওয়ার পরেরদিন তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল।

তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাছিমা ও রৌশন বেগম জানায়, গাড়ি ভাড়া হিসেবে তিনি ১ হাজার টাকা দিয়েছেন। আরো অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ঢাকায় সমাবেশে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com