1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন কিনলেন সৈয়দ ইবরাহিম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি জোটের আন্দোলন থেকে বেরিয়ে যুক্তফ্রন্ট গঠন করে আলোচনায় আসা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। সোমবার ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে এসব মনোনয়ন ফরম কিনেন তিনি।

ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম। ২০২০ সালে এই আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর উপনির্বাচনে কাজী মনিরুল ইসলামকে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করে। পরে তিনি সংসদ সদস্য হন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে হাবিবুর রহমান মোল্লার ছেলে হারুনর রশীদকে (মুন্না) দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে এখন পর্যন্ত ১৩টি দলের নেতারা মনোনয়নপত্র নিয়েছেন।

ওদিকে ঢাকা-১৪ আসনটি মিরপুরের একাংশ ও গাবতলী এলাকা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। ২০২১ সালে আসলামুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন আগা খান মিন্টু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com