1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে দূতাবাস উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সফরকালে তিনি আজ বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস পুনরায় উদ্বোধন করবেন।

আর্জেন্টিনার দূতাবাস ১৯৭৮ সালে দেশটির সামরিক জান্তা শাসক বন্ধ করে দিয়েছিল। ভ্রমণের জন্য ভিসাসহ কূটনৈতিক কার্যক্রম তখন থেকে প্রতিবেশী ভারতের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। আর্জেন্টিনা বলেছে যে রাজনৈতিক, কৌশলগত এবং বাণিজ্যিক কারণের ভিত্তিতে বৈদেশিক নীতির নির্দেশিকা অনুসারে দূতাবাস পুনরায় চালু করা সুবিধাজনক।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ড. মোমেন দ্বিপক্ষীয় আলোচনা শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন।

তথ্য অনুসারে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর প্রায় ৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আর্জেন্টিনার জন্য একটি বড় বাণিজ্য উদ্বৃত্ত।

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালুর ঘোষণা ছাড়া, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com