1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় দিনে ৭টি আগুন, রংপুর বিভাগে সবচেয়ে বেশি ডিসেম্বর মাসে সারাদেশে ২৩৬০টি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি আগুনের ঘটনা ঘটেছে। এতে সারাদেশে ১৮ জন আহত ও ৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে ৭ টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০ টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। গত নভেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছে।
আরও জানানো হয়, ডিসেম্বর মাসে সারাদেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ২৬টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ০৯টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।
শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে আরও জানান, ডিসেম্বর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।
খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com