1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্স প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার রাত ৮টা ১০ মিনিটে নয়াদিল্লি থেকে তাকে বহনকারী প্লেনটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরেই ফ্রান্সের প্রেসিডেন্টকে গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেয় সশস্ত্র বাহিনীর একটি দল। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট গার্ড পরিদর্শন করেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো-বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com