1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।

তবে পরিবহন মালিকদের দাবি, শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাস যাত্রী পরিবহন করে। খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার সকাল থেকে এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে টার্মিনালটিতে ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপি সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে।

আজ ময়মনসিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে। তাই এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, পুলিশ ও দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাদের মৃত্যু, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুপুর ২টায় ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আজ ময়মনসিংহ পলিটেকনিকাল ইনস্টিটিউট মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com