1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর,(গাজীপুর)প্রতিনিধি : তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পার্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ক্ষতিগ্রস্ত পার্ক দেখতে এসেছি। দলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, শিল্পকারখানায় এমন নাশকতামূলক হামলা এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের পথে বড় বাধা সৃষ্টি করে। এসব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

পরিদর্শনকালে দলীয় নেতা-কর্মী ছাড়াও গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com