1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তারেক রহমান বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চায় না :আনিসুর রহমান তালুকদার খোকন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চায় না। তিনি আরো বলেন, আমরা দিনের ভোট রাতে চাইনা। তাই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের মা-বোনদেরকে সাথে নিয়ে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের সালাম দিবেন ও ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। আমরা ফেব্রুয়ারিতেই শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চাই। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই উপজেলার প্রান কেন্দ্র ভূরঘাটায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে ভূরঘাটা প্রেসক্লাব সংলগ্ন চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির ভক্তব্য কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি যুদ্ধ করেছি কিন্তু পালিয়ে যাইনি। আমরা অনেক সমাবেশের বক্তব্যে বলেছি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। হাসিনা কিন্তু সত্যিই দেশ থেকে পালিয়েছে। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খাঁন, মো. ইসমাইল হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com