1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৭৫ দিন বন্ধ থাকার পর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে তালা ভাঙেন নেতাকর্মীরা। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।

সরজমিন দেখা গেছে, কার্যালয়ের মূল ফটক থেকে প্রতিটি সিঁড়িতে ধুলার স্তর পড়েছে। ভেতরের মেঝেতে পত্রিকা, খাবারের প্যাকেট, ময়লা কাপড় এবং পানির বোতল পড়ে আছে। এলোমেলোভাবে ছড়িয়ে আছে আসবাবপত্র।

কার্যালয়ের ভেতরে প্রবেশের পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দীর্ঘ আড়াই মাস পর দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকেছে নেতাকর্মীরা। গত ২৮শে অক্টোবর পুলিশ নারকীয় তাণ্ডব চালিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এ সময়ে কার্যালয়ের সামনে কেউ আসলেই তাকেই আটক করা হতো। আজ নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছে। কিন্তু এভাবে নিপীড়ন করে জনগণকে দমিয়ে রাখা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই।

গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে তালাবদ্ধ ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com