1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তাসকিন জাদুর পর হাসানের ফাইফার পূরণ, অলআউট ভারত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চেন্নাই টেস্টের প্রথমদিনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ উড়ন্ত শুরু পেলেও অশ্বিন-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তবে দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে তাসকিনের বোলিং জাদু দিয়ে। তার তিন উইকেটে ভর করে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এ ছাড়াও বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূরণ করেছেন হাসান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় অলরাউন্ডার। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি।

এরপর অশ্বিনকে সঙ্গ দিতে থাকেন আকাশ দ্বীপ। তবে এই ডান হাতি ব্যাটারকে পিচে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। ১৭ রানে এই ব্যাটারকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। দ্বিতীয় দিনের ১১তম ওভারে তাসকিনের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক শান্ত।

ওভারে পঞ্চম ওভারে অশ্বিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ১৩৩ বলে ১১৩ রান করেন অশ্বিন। পরের ওভারে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তিন উইকেট নেন তাসকিন। এ ছাড়াও নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com