1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তিন আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিন আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে নতুন করে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এ আসনগুলোতে গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। উপ-নির্বাচনে প্রার্থী হতে ৪ দিনে ৭৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন- আগাখান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাসেম খান।

শনিবার (১২ জুন) গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এ বিষয়ে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই আসনগুলো শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com