1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তেল আবিবে হামাসের ‘বড় আকারের’ ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস দাবি করেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে তারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী তাদের কেন্দ্রীয় শহরে রকেট হামলার সাইরেন বাজিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে আল-কাসেম ব্রিগেডস বলেছে, বেসামরিকদের ওপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এই রকেট হামলা। হামাস আল-আকসা টিভি বলেছে, গাজা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে।

গত চার মাস থেকে তেল আবিবে রকেট হামলার সাইরেনের শব্দ শোনা যায়নি। তবে সর্বশেষ এই সাইরেন বাজানো নিয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, আজ রোববার গাজার রাফা থেকে ইসরায়েলের কেন্দ্র লক্ষ্য করে ১০টি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে আটটি রকেট সীমান্ত ভেদ করেছে এবং বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com