1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তৈরি প্যারিস, প্রস্তুত আইফেল টাওয়ারও, কিন্তু মেসি কোথায়?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোথায় লিওনেল মেসি? সোমবারই বার্সেলোনা ছেড়ে প্যারিস চলে আসবেন, মঙ্গলবার তার শারীরিক পরীক্ষার পর সে দিনই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে, মেসি তাদের। এরকমই খবর জানিয়েছিল স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যম। কিন্তু তারাই জানিয়েছে, মেসি এখনও বার্সেলোনাতেই আছেন। কবে প্যারিসে আসবেন, তা এখনও ঠিক করেননি।

পিএসজি মেসিকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি। তারা নাকি আইফেল টাওয়ার থেকে নিজেদের জার্সিতে মেসিকে জনসমক্ষে আনবে। আইএফএল টাওয়ার ইতিমধ্যেই সংরক্ষণ করে ফেলেছে তারা। মেসি যে পিএসজি-তে ১৯ নম্বর জার্সি পরে খেলবেন, সেটাও জানিয়ে দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম। পিএসজি সমর্থকরা ‘পার্ক দ্য প্রিন্সেস’-এর (পিএসজির স্টেডিয়াম) সামনে চলেও এসেছেন তাদের নতুন নায়ককে দেখবেন বলে। বিছানো হয়েছে লাল কার্পেট।

কিন্তু কোথায় মেসি? আপাতত তিনি বার্সেলোনাতেই রয়েছেন। সেই ভিডিও প্রকাশ্যেও এসেছে। আর এখানেই অনেকের মনে হঠাৎ প্রশ্ন জাগছে, মেসি পিএসজি-তে আসছেন তো? তাদের মনে বারবার জাগছে রবিবার মেসির সাংবাদিক সম্মেলনের শেষ কথাটি, “পিএসজি’র সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।”

তাহলে কি এখনও মেসির পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্ন হঠাৎই উঠতে শুরু করেছে। এখনও নাকি চুক্তিপত্রের কিছু অংশ নিয়ে কথাবার্তা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com