1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে মনির হোসেন মিন্টু মিজির সাথে শামসুল হক তালুকদার গং দের আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে যার নাম্বার দেওয়ানি ১৪২/২০২৪

গত ১ সেপ্টেম্বর বাদীর করা আবেদন এর প্রেক্ষিতে আদালত বিবাদীগনকে পনের দিনের মধ্যে কারণ দর্শানো নোটিস জারি করেন। বিবাদীগন ১৫ দিন অতিবাহিত হলেও কারণ দর্শানো নোটিসের জবাব না দিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যান। এমতাবস্হায় ১৯ সেপ্টেম্বর বাদীর আরেকটি আবেদন এর প্রেক্ষিতে আদালত উভয়পক্ষকে বিবাদীদের আপত্তি দাখিল না করা পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

২৭ সেপ্টেম্বর বিবাদী মোঃ মোস্তাক, কামাল তালুকদার, শামসুল হক তালুকদার, আরমান তালুকদার, তুহিন তালুকদার, ডালিম তালুকদার, রেজাউল তালুকদার আদালতের নিষেধাজ্ঞার আদেশ হাতে পাওয়ার পরেও

বিবাদীগন আদালতে আপত্তি দাখিল না করে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে ১ অক্টোবর নালিশী ভূমিতে একটি টিনের ঘর নির্মাণের উদ্দেশ্যে খুঁটি স্থাপন করতে গেলে বাদী পক্ষের মোঃ মনির হোসেন মিন্টু মিজি বাধা দিলে গেলে বিবাদীগণ মনির হোসেন মিন্টু মিজির মাথায় আঘাত করেন এসময় মনির হোসেন মিন্টু মিজির চিৎকার শুনে মান্নান মিয়াজী এবং মোঃ শরিফুল ইসলাম এগিয়ে এসে দেখেন তার মাথা ফেটে গিয়েছে এমতাবস্থায় তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখেন বিবাদীগণ নিষেধাজ্ঞা থাকা ভূমিতে একটি টিনের ঘর নির্মাণ করেন এবং টিনের বেড়া দিয়ে একটি সিমানা তৈরি করেন বিবাদীগণ উক্ত ঘটনার ছবি ও ভিডিও করে রাখেন।

গত ২৪ অক্টোবর কুমিল্লা জজ আদালতে বাদীগণ হাজির হয়ে একটি মিস ভায়োলশন মামলা দায়ের করিলে আদালত বিবাদীগণের বিরুদ্ধে সমন জারি করেন। বিবাদীগনকে ১০ অক্টোবর ২০২৪ সকাল ১০ টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন “আদালতের নির্দেশনা পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে” এবিষয়ে বাদীগন প্রশাসন এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com