1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দিতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

দাউদকান্দিতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি॥
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির পক্ষে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ রিফাত পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল। সভাপতিত্ব করেন পৌর আমীর জনাব আবুল কাশেম প্রধানীয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উপজেলা সহকারী সেক্রেটারি কাউসার আলম সরকার, মেজবাহ উদ্দিন মিয়াজী, আবু বকর সিদ্দিক, রেজাউল হক সরকারসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, “জাতির স্বার্থে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এই ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি।”
পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।
২. আগামী নির্বাচনে উভয় কক্ষে ‘পিয়ার পদ্ধতি’ চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাউদকান্দি উপজেলা ও পৌর শাখা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com