1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের পাঁচভিটা গ্রামের প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে খেলাধুলা, কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, হামদ-নাত পরিবেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাতে ওই গ্রামে মসজিদ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ী ৪০জন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মু. মনিরুজ্জামান, ঢাকার সেগুনবাগিচা শাখার সভাপতি মো. আবু তাহের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ।

সংগঠনের সদস্য মাওলানা মুফতি রুহুল বিন আব্দুল কাদির এর সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আল-আমিন, সহকারি ইংরেজি শিক্ষক
মো:রুহুল আমীন (মুফতি), মো:ইয়াসিন, মোঃ বাবুল মুন্সি, মোঃ আবুল মেম্বার, মো: মান্নান মুন্সী। দেলোয়ার মুন্সি (দুবাই প্রবাসী), জাহাঙ্গীর মিয়া (সৌদি আরব প্রবাসী), মো:পাভেল মুন্সী, মোঃ রুবেল মুন্সী, মোঃ ফয়সাল ও মো: নাদিম।

এসময় বক্তারা বলেন, সমাজের তরুণ শিশু-কিশোরদের সভ্য মানুষ, মাদক মুক্ত সমাজ ও আদব-কায়দায় গড়ে তুলতে হলে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই। এমন আয়োজন প্রতিটি সমাজে ও গ্রামে নিয়মিত হওয়া প্রয়োজন। তাহলেই, অশ্লীলতা মুক্ত সুন্দর সমাজ গড়ে উঠবে। চুরি ছিনতাইসহ নানান অপরাধ কমে আসবে। অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমাদের শিশু-কিশোরদের এখন থেকেই আলোর পথ দেখাতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com