1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দালাল আটক,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতরে প্রবেশ করে বেসরকারি ক্লিনিকে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার অভিযোগে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের ২ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রধান করে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুরে) বেসরকারি ক্লিনিকে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার সময় দুই দালালকে আটক করে। আটককৃতরা হলেন সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের দালাল দাউদকান্দি উপজেলার শহিদনগর গ্রামের বাদসা মিয়ার স্ত্রী জেসমিন (৪৫) ও তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের কাজল মিয়ার স্ত্রী মানসুরা (৩৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।পাশাপাশি ভবিষ্যতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীদের হয়রানি করবেন না বলে ২ দালাল মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আল হাসান বলেন, রোগীদের অভিযোগ ছিল, বিভিন্ন বেসরকারি হাসপাতালের দালালেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্তা করার কারনে আজকে এই অভিযান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com