1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দি তিতাসবাসী চায় সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ : ইঞ্জিঃ আব্দুস সবুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, ৭০সালের মতো নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে দাউদকান্দি তিতাসে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে নৌকা মার্কার প্রতি আস্থাশীল হয়ে ৭ জানুয়ারীর নির্বাচনে তারা নৌকাকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন।প্রচারণার শেষদিন বৃহস্পতিবার দাউদকান্দি ও তিতাস উপজেলায় পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর আরও বলেন, দাউদকান্দি তিতাসবাসী চায় সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ। তাদের চাওয়া মতে কথা দিচ্ছি নির্বাচিত হলে, এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। দাউদকান্দি তিতাসের জনগণের চাওয়া প্রত্যেকটি সমস্যা সমাধান করা হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে ৪০ বছরে ইতিহাসে তা কেউ করে দেখাতে পারেনি, এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের করতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ যা করেছে অতীতে তা কেউ কোনো দিন করে নাই। এই এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো আধুনিক করে স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা নৌকা এবং শেখ হাসিনার মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, আপনারা বাঁচবেন। তিতাস উপজেলার গাজীপুর কলেজ মাঠ এবং দাউদকান্দি বিশ্বরোড ঈদগাঁ মাঠ ও পৌরসদরের রাসেল স্কয়ারের সামনে পৃথক জনসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com