1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৫ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।

উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯শত ৬৯ টাকা। বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯শত ৫৯টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪কোটি ৭ লাখ ৩২হাজার ৬শত ৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

বাজেট সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র এনামুল হক সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাহউদ্দিনসহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com