1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাম বাড়তে পারে পেঁয়াজের!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী দিনে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার বিপুল পরিমাণ পেঁয়াজ মজুতের পরিকল্পনা করছে। পেয়াজের খরা মৌসুমে লাগামহীনভাবে দাম যাতে না বাড়ে তাই এমন পরিকল্পনা। বৃহস্পতিবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হচ্ছে, পেঁয়াজের খরা মৌসুমে পেয়াজের দাম অত্যধিক বেড়ে যায়। এতে করে সাধারণ মানুষজন সমস্যায় পড়েন। তাই এবার আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। ওই পরিকল্পনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ মজুত করা হচ্ছে।

অতীতে দেখা গেছে, সেপ্টেম্বর মাস নাগাদ আচমকা পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। মূলত তিন মাস পেঁয়াজ চাষ হয় না। শীতের পর থেকে আবার পেঁয়াজ চাষ শুরু হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীদের একাংশ যোগান কম থাকার কথা বলে দাম বাড়িয়ে দেয়।

সরকারি তথ্য অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৫ দশমিক ১৩৭ মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিল সরকার। এর পর ২০২০-২১ সালে সেই পরিমাণ বাড়িয়ে ১ লাখ মেট্রিক টন করা হয়। চলতি অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে মজুত এক ধাক্কায় দ্বিগুণের পরিকল্পনা চলছে।

ভারতের সরকারি কর্মকর্তাদের মতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজের দাম যদি হঠাৎ বেড়ে যায় তবে যেখানে যেমন প্রয়োজন সেভাবে পেঁয়াজ বাজারে ছাড়া হবে। যোগান নেই বলে দাম বাড়িয়ে দেওয়া অসাধু ব্যবসায়ীদের ও দাম নিয়ন্ত্রণের জন্যই এটা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com