1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দু’গ্রুপের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত নিজাম উদ্দিন (৪০) চালিভাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নলডাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসা নিয়ে জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেন এবং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত তিনদিন যাবত বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার সকালে চালিভাঙ্গা এলাকায় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাইয়ুম গ্রুপের হানিফ (৪৫) ওয়াসিম (৩৫) আহত হন। হুমায়ন চেয়ারম্যান গ্রুপের টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) আহত হন।

আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুলি এবং টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রতন শিকদার বলেন, নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনার পর কাইয়ুম গ্রুপের ক্যাডাররা বেশ কিছুদিন যাবত এলাকার বাইরে অবস্থান করছিল। গত দুই তিনদিন থেকে এলাকায় এসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মহড়া দেয়া শুরু করে। এতে হুমায়ন কবির চেয়ারম্যান গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।  হত্যাকাণ্ডে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com