1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুমকী উপজেলার মুরাদীয়ায়, লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে।
দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, “ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন।”
দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com