1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেবিদ্বারে দক্ষিণ রাঘবপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়ন’র দক্ষিণ রাঘবপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ২২৪ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ৩২জন অসহায় ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিল ইউপি ৯নং ওয়ার্ডের রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন সাবেক সেনা সদস্য নাগরিক ভাবনা দেবিদ্বার প্রতিনিধি সাংবাদিক মো: মোশারফ মনির।

অনুষ্ঠানে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে ও মো: রাসেল মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ঐতিহ্যবাহী মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন।

মো: আশিকুর রহমান হাসান এর ব্যবস্থাপনায় এই মহৎ কাজ সফল করতে সার্বিক সহযোগিতা করেন, ব্রুনাই প্রবাসী মো: বিল্লাল হোসেন, মো: বদিউল আলম রনি, মো: জাহাঙ্গীর আলম, মো: সাখাওয়াত হোসেন বুলবুল, মো: রুবেল প্রমূখ।

প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সয়াবিন তেল ১ কেজি, চিনি ১ কেজি, পোলাওর চাল ১ কেজি, সেমাই ২ প্যাকেট, নুডুলস ১ প্যাকেটসহ কিসমিস ও দুধ।

এ সময় উপস্থিত ছিলেন, মো: সারোয়ার হোসেন, মো: ইমাম হোসেন, মো: আল-আমিন, মো: ইকবাল হোসেন, মো: আল আমিন-২, মো: সেবু মিয়া, মো: মিজান, মো: সাকিব, মো: সাব্বির, মো: নাহিদ, মো: ছামিরুল, মো: জালাল, মো: গোলাম জিলানী, মো: মনির, মো: ইমন, মো: শাকিল প্রমূখ।

এ সময় উপস্থিত সকলে দক্ষিণ রাঘবপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, ইতিমধ্যে এ সংগঠন নানামূখী সমাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার অসহায়, দুস্থ পরিবারের সদস্যদের সার্বিক কল্যানের জন্য প্রতিনিয়ত যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এমন সকল কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানান তারা।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতেই তারা এলাকার বাছাইকৃত অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেছেন। তাদের এ সংগঠন সকল সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো ভবিষ্যতেও অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com