1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেবীদ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটের আগের রাতে মারা গেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক ঃ ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুল উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভানী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আজ রবিবার রাত সাড়ে ৮টায় ভানী ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হাজী জালাল হোসেনের ভাগিনা চান্দিনা থেকে ওই কেন্দ্র এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় স্থানীয়রা আটক করে।

এ সময় ঘটনাস্থলে ছুটে যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুল। ঘটনাস্থলের উত্তপ্ত পরিবেশ সামাল দিতে আটককৃত ব্যক্তিকে মারধর না করতে অনুরোধ জানান তিনি। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন নৌকা প্রতীক প্রার্থী নূরুজ্জামান মুকুল।

এ সময় উপস্থিত লোকজন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, নির্বাচনীবিধি ২০ অনুযায়ী ভোটগ্রহণের পূর্ব মুহূর্তে যে পদের প্রার্থীর মৃত্যু ঘটবে ওই পদের ভোটগ্রহণ স্থগিত করা হবে। যেহেতু ভানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু ঘটেছে সেহেতু চেয়ারম্যান পদের প্রার্থীর ব্যালট রাতেই আমরা ফেরৎ আনব। তবে সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোটগ্রহণ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com