1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ, নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান হাফেজ মুয়াজ মাহমুদ।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। বাসটি তাকে নিয়ে মিরপুরের মারকাজু ফয়জিল কোরআনের দিকে রওনা দিয়েছে।

এ সময় নিজের অনুভূতি প্রকাশ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি নিজের পুরস্কার বাবা-মায়ের জন্য উৎসর্গ করেন।

এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

এর আগে, গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্ব হয়। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com