1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেশে শিল্পায়নের ধারা চলমান: শিল্পমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৯০২ বার দেখা হয়েছে

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশ লিমিটেডের অত্যাধুনিক ইনফ্যান্ট ফর্মুলা প্রসেসিং, ফিলিং এবং প্যাকেজিং প্ল্যান্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বেসরকারি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। আমাদের সরকার শিল্পবান্ধব সরকার, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিল্পায়নকে সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। আমাদের সরকার শিল্পে সব ধরনের বিনিয়োগকে উৎসাহিত করছে। বর্তমান বাজেটে দেশীয় শিল্পের উন্নয়নের গুরুত্ব দিয়ে শিল্পবান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ২০১৯ সালে অক্টোবরে সুইজারল্যান্ডের নেসলের হেড কোয়ার্টার, কোনলফিঙ্গান ফ্যাক্টরি এবং নেসলে গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেই সময়ে নেসলের নেতৃত্ব দানকারী দলের সাথে বাংলাদেশে তাদের বিশ্বমানের কারখানা স্থাপনে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছি। এটি আমার কাছে সন্তুষ্টির বিষয় যে, নেসলে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। করোনা মহামারির মধ্যেও তারা বাংলাদেশে এই প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিনিয়োগ করেছে। এতে দেশে শিল্পায়ন বৃদ্ধির পাশাপাশি অধিকহারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউইক্রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে নেসলে সাউথ এশিয়া রিজিওনের মার্কেট প্রধান সুরেশ নারায়ণ, নেসলে জোন এশিয়া-অশেনিয়া-আফ্রিকার পুষ্টি বিভাগের প্রধান আরশাদ চৌধুরী, নেসলে জোন এশিয়া-ওশেনিয়া-আফ্রিকা-এর রিজিওনাল ম্যানেজার স্টিফান বার্নহার্ড এবং নেসলে জোন এশিয়া-ওশেনিয়া-আফ্রিকার টেকনিকাল প্রধান ক্রিশ্চান স্মিথ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান।

ইনফ্যান্ট ফর্মুলা প্রসেসিং, ফিলিং এবং প্যাকেজিং প্ল্যান্ট’ এর নির্মাণ কাজ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটির প্রতিটি পদক্ষেপে সব ধরনের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউইক্রেমা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com