1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

“দেশ বাঁচাতে এখন রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।” ড. খন্দকার মারুফ হোসেন 

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “দেশ বাঁচাতে এখন রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।” তিনি বলেন, “সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পরাজিত অপশক্তি। এরা ষড়যন্ত্রের মাধ্যমে জাতির শান্তি, গণতন্ত্র ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়।”

আজ এক বিবৃতিতে ড. মারুফ হোসেন বলেন, “এখন দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আমরা বিভক্ত থাকি, তাহলে জাতি আরেকটি ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে পারে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতে যেসব পরাজিত চক্র জনগণের অধিকার হরণ করেছিল, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। এদের প্রতিহত করতে ঐক্যই হচ্ছে আমাদের প্রধান অস্ত্র।”

বিবৃতির শেষে তিনি দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এ ঐক্য আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com