1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফেরি স্বল্পতা ও ঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্তে ঘাটে আটকে আছে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক। দূরপাল্লার বাস কিছুক্ষণ অপেক্ষা করে ফেরির দেখা পেলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘন্টা। দীর্ঘ সময় মহাসড়কে অপেক্ষা করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালকদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঘাট এলাকায় দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক। এসব পণ্যবাহী ট্রাককে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫-২০ ঘণ্টা।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কাছে আটকে থাকা ট্রাকচালক সবুজ মন্ডল বলেন, ফেরিঘাটের ভোগান্তি আমাদের নিত্যদিনের। আমি গতকাল রাতে গোয়ালন্দ মোড়ে এসে আটকা পড়ি। সকালে পুলিশ মোড় থেকে ছেড়ে দিলে আবার গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কাছে আটকা পড়ি। আমার সামনে আরও ৪ শতাধিক যানবাহন রয়েছে। ফেরির নাগাল কখন পাব বলতে পারছি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যানবাহনের তুলনায় ফেরি কম থাকায় দৌলতদিয়া প্রান্তে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে যাত্রীবাহী বাস না থাকায় পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com