1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আ. লীগের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ২১২ জন আর অনলাইনে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। দুই দিনে মোট ফরম বিক্রির হয়েছে ২ হাজার ২৮৬ টি।

আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে। আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ প্রক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যা কম নয়।

প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com