1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপি জড়িত: হানিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি যোগসাজশ করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে সংকট তৈরির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

বুধবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় কোথাও কোনো দ্রব্যের অতিরিক্ত মূল্য নিলে কঠোর ব্যবস্থা নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মাহাবুবউল আলম হানিফ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা, মনে ছিলেন পাকিস্তানি। তিনি কোথাও যুদ্ধ করেছেন বলে প্রমাণ নেই। সিলেট অঞ্চলে যুদ্ধ করার যে ইতিহাস বিএনপি বলে, তার প্রমাণ নেই। বরং বিভিন্ন দালিলিক তথ্যে প্রমাণ মিলেছে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। তিনি ছিলেন রাজাকারের দোসর। সে কারণে ক্ষমতায় গিয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছিলেন। শীর্ষ রাজাকারদের বানিয়েছিলেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পৃথিবীর সেরা মিথ্যাবাদী উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম পৃথিবীর সব মিথ্যাচারকে ছাড়িয়ে গিয়ে ইতিহাসে রেকর্ড গড়েছেন। যার ভেতরে কোনো মানবতা নেই তিনি কীভাবে মানবতার মা হন? বিএনপির আমলে ২৬ হাজার নেতাকর্মীকে হত্যাসহ নানাভাবে নির্যাতন চালিয়েছেন। তিনি মানবতার মা হতে পারে না। তিনি খুনির মা হতে পারেন। অথচ মির্জা ফখরুল ইসলাম তাকে মানবতার মা উপাধি দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com