1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৯৩৭ বার দেখা হয়েছে

এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম সন্তানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুই সন্তানের এ জননীর। পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভণ্ডপীর ও ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেন। তাকে সমাজে হেয় করতে ধর্ষণ করে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলতে থাকে মাসের পর মাস ধর্ষণ।

পরে ওই নারী পূবাইল থানায় গিয়ে মামলা করেন। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।

পূবাইল থানার ওসি (তদন্ত) শাহ আলম যুগান্তরকে জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মঙ্গলবার দিবাগত রাতে আল আমিনকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com