1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নতুন স্বাদের বাহারি আলুর দম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে

উপকরণ- টুকরো আলু ৭-৮টা, টমেটো বাটা ১ কাপ, পেঁয়াজ বাটা ১ কাপ, রসুন ৪ কোয়া, আদার কুচি ১ চা চামচ, কাজু ১০-১২টি, কাঠবাদাম ৬-৭টি, লবঙ্গ ৩টি, ছোট এলাচ ২টি, দারচিনি ১ টুকরো, টক দই ২ টেবিল চামচ, ক্রিম আধ কাপ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, গোটা জিরে ১ চা চামচ, গোটা ধনে ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া ৪ চা চামচ, শুকনো মরিচ ২-৩টি, মৌরি ১ চা চামচ, লবন পরিমাণ মতো, চিনি আধ চা চামচ, তেল প্রয়োজন মতো।

যেভাবে রান্না করবেন-

প্রথমে খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন একেবারে গলে না যায়। এ বার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো সোনালি করে হালকা ভেজে তুলে নিন।

তারপর গরম মশলা ফোড়ন দিয়ে ২-৩ সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে তাতে আদা-রসুন বাটা দিন। বাদামি হয়ে এলে টমেটো বাটা দিয়ে নাড়ুন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচ ও লবণ দিন। আগে থেকে শুকনো খোলায় ভাজা জিরা, ধনে ও মৌরির গুঁড়া একে একে দিয়ে দিন। কাজু এবং কাঠবাদাম বাটাও দিয়ে দিন। ক্রিম দিন। নাড়তে থাকুন। ঝোল শুকিয়ে আসছে মনে হলে সামান্য পানি দিন। আঁচ একদম কমিয়ে রাখুন, যতক্ষণ না ঝোল ফুটে উঠছে। ঝোল ফুটে উঠলে এবার আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com