1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নন্দীগ্রামের ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

সূত্রে খবর, নন্দীগ্রামের ফলাফল নতুন করে গণনার দাবি জানিয়ে এই মামলা করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টা নাগাদ আদতালতের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকার- উভয়ের তরফেই আইনজীবীরা এই শুনানিতে হাজির থাকবে এবং করোনার আবহে ডিভিও কনফারেন্সেই হবে মামলার শুনানি।

সম্প্রতি রাজ্যটির বিধানসভার নির্বাচনে বিপুল জয় পেয়ে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসলেও নন্দীগ্রামে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল মমতা ব্যানার্জিকে। ওই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাকে ১৯৫৬ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর প্রাপ্ত ভোট ছিল ১,১০,৭৬৪, অন্যদিকে মমতার প্রাপ্ত ভোট ১,০৮,৮০৮, তৃতীয় স্থান অধিকারী সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখার্জি পান ৬২৬৭ টি ভোট।

যদিও গত ২ মে ভোট গণনার দিন সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল মমতা ও শুভেন্দুর মধ্যে। তবে বিকালেই ওই কেন্দ্রের ফলাফল নিয়ে যথেষ্ট বিভ্রান্তি ছড়ায়। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায় ১২০০ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। যদিও আধা ঘণ্টার মধ্যেই শুভেন্দুকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

স্বাভাবিক ভাবেই একবার জয়, পরক্ষণেই পরাজয় ঘোষণার ফল মানতে রাজি হয়নি তৃণমূল। ফল প্রকাশের পরই পুনর্গণনার দাবি জানায় তারা। কিন্তু কমিশন তাতে সম্মতি দেয়নি।
এরপরই গণমাধ্যমের মুখোমুখি হয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতে যাবার হুঁশিয়ারি দিয়ে রাখেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে প্রাণনাশের আশঙ্কা করে একটি মেসেজও সামনে এনেছিলেন মমতা।

ওই ঘটনার প্রায় দেড় মাস পর কলকাতা হাইকোর্টে মামলা করলেন মমতা ব্যানার্জি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com