1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নবির শেষের ঝড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ১৬১ রান।

প্রস্তুতি ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিংয়ে নামে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তুলতে পারে আফগানিস্তান।

এই ম্যাচে বোলিং ইউনিটে পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবাদত হোসেনকেও ফিরিয়েছে বাংলাদেশ। সেরা একাদশে জায়গা মিলেছে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে। তবে এদিনও বল হাতে যথারীতি ব্যর্থ হয়েছেন মুস্তাফিজ। চার ওভার বোলিং করে ৩১ রান হজম করলেও কোনো উইকেট শিকার করতে পারেননি এই বাঁহাতি।

বল হাতে এদিন টাইগারদের পক্ষে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। মাত্র ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। পেসার হাসান মাহমুদ এদিনও ৬ ইকোনমিতে ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বল হাতে অফফর্মে থাকা সাকিব এদিন ২ উইকেট শিকার করেছেন বটে। তবে হজম করেছেন ৪৬ রান। এরমধ্যে এক ওভারে ১৯ রান দিয়েছেন টাইগার অধিনায়ক।

আফগানিস্তানের পক্ষে এদিন সর্বোচ্চ ৪৬ রান আসে তিনে নামা ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। তবে বাংলাদেশের বিপক্ষে ১৬০ রানের স্কোর পেতে সবচেয়ে বেশি ঝড় বইয়ে দিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। মাত্র ১৭ বলে ৫ ছয়ে অপরাজিত ৪১ রান করেন নবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com