1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নরসিংদীর বেলাব বাজারে এক রাতে ৬ দোকানে চুরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর বেলাবতে একরাতে দুটি কম্পিউটার দোকানসহ ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে এসব চুরির ঘটনাটি টের পান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যসায়ীরা জানান, প্রতিদিনের মত বেলাব উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত দোকানীরা তালা দিয়ে বাড়ি চলে যায়। পরে রাতের কোন এক সময়ে বাজারের কলেজ রোডের মাওলা বেকারী, মা কনফেকশনারি, অরিক সিলিকন, মা হার্ডওয়্যার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের চালের টিন কেটে দোকানে ঢুকে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, বেলাব বাজারে প্রায় সাড়ে আটশত স্থায়ী দোকান রয়েছে। অস্থায়ী দোকান রয়েছে অর্ধ সহস্রাধিক। এসব দোকানে পাহারা দেয়ার জন্য ৪ জন পাহারাদার রয়েছেন। অভিযোগ রয়েছে পাহারাদাররা প্রায় সময়-ই রাতে নেশাগ্রস্ত হয়ে দায়িত্বে পালনে অবহেলা করেন। এসব কারণে প্রায়ই বেলাব বাজারে চুরি সংঘটিত হয়। গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে।

বেলাব বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহারাদারদের বেতন প্রদান করেন না। এ কারণে তারা নিয়মিত পাহারার ডিউটিও করে না। এসব কারণে চুরির ঘটনা বাড়ছে বলে মনে করি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এসব বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com