1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নানকের গণসংযোগে দা-চাপাতি হাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. সাজ্জাদ। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল ও সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাদকে (সহ-সভাপতি) মোহাম্মদপুর থানা ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

জানা গেছে, গতকাল রোববার মোহাম্মদপুর টাউন হল এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। এ সময় ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগেরই আরেক অংশের ওপর হামলা করেন সাজ্জাদের অনুসারীরা। এতে চারজন আহত হন।

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক বলেন, সাজ্জাদ সংগঠনের শৃঙ্খলাবিরোধী বেশকিছু কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসে। আমরা সেগুলো তদন্ত করে সত্যতা পাই। ফলে তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠনের না।

সাজ্জাদ মোহাম্মদপুর কাটাসুর এলাকার কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে ছিনতাই, হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়মিত হয়ে থাকে। সম্প্রতি একটি গণ ছিনতাইয়ের ঘটনাতেও নাম আসে সদ্য সাবেক এই ছাত্রলীগ নেতার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com