1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নানা আয়োজনে কিশোরগঞ্জে জেলহত্যা দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা কর্মসূচিতে কিশোরগঞ্জে পালিত হচ্ছে জেলহত্যা দিবস। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে।

এ উপলক্ষে বুধবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটির নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।

এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের পরিচালক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com