1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নামিবিয়াকে উড়িয়ে সেমির পথে নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হারলেই কঠিন হয়ে যাবে আইসিসি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ। এমন পরিস্থিতিতে নামিবিয়াকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিউইরা। বিশ্বকাপে নবাগতদের ৫২ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১১১ রান পর্যন্ত করতে পারে নামিবিয়া।

কিউইদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন স্টিফেন বার্ড ও মাইকেল ভ্যান লিঙ্গেন। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৪৭ রান। ২৫ রানে লিঙ্গেন আউট হওয়ার পরই দ্রুত আরো দুই উইকেট হারায় নামিবিয়া। বার্ড ২১ ও গেরহার্ড ইরাসমুস ৩ রানে আউট হন।

জেন গ্রিন ও ডেভিড ভিসা ৩১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে এদিন ১৬ রানের বেশি করতে পারেননি নামিবিয়ার মূল ভরসা ভিসা। গ্রিনও ২৩ রানে ফিরলে পরাজয়ের ব্যবধান কমাতে লড়ে যায় বাকী ব্যাটসম্যানরা।

নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এছাড়া মিচেল স্যান্টনার, ইশ সোধি ও জিমি নিশাম একটি করে উইকেট শিকার করেন।

এর আগে শারজাহতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নামিবিয়া অধিনায়ক ইরাসমুস। বল হাতে শুরুর দিকেই বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিলকে ফেরান ডেভিড ভিসা। আগের ম্যাচে ৯৩ রান করা ব্যাটার এবার ফেরেন ১৮ রানে। অপর ওপেনার ড্যারিল মিচেল ফেরেন ১৯ রানে।

অল্প সময়ের ব্যবধানে ২ উইকেট হারানোর পর ৩৮ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। ২৮ রানে উইলিয়ামসন ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি কনওয়েও। রান আউট হওয়ার আগে নিজের নামের পাশে ১৭ রান যোগ করেন তিনি।

শেষ দিকে গ্লেন ফিলিপস ও জিমি নিশামের দুই ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এই দুজন যথাক্রমে ৩৯ ও ৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নামিবিয়ার হয়ে ভিসা, ইরাসমুস ও বার্নার্ড স্কটজ একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com