1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নারায়ণগঞ্জের কালির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে।

শহরের উঁচু দালান থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিবাজারে মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুইটিসহ মোট চারটি ইউনিট কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com