1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নারী গৃহ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা,তাদের দ্ক্ষতার উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষে কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

সীমান্ত সিরাজ : ঢাকার সাভারে নারী গৃহ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, তাদের দ্ক্ষতার উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষে গৃহশ্রমিকদের নেটওর্য়াক একতা নারী ফোরামের সদস্যদের জন্য আয়োজিত দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) তাদের সাভারস্থ প্রকল্প অফিসে এ কর্মশালার আয়োজন করেছে।আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) ছিল প্রশিক্ষন কর্মশালার শেষ দিন।

নারী গৃহশ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ সম্পর্কে গৃহশ্রমিকদের অবহিত করা এবং এই নীতিমালাকে আইনে পরিনত করার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।উল্লেখ যে বিএনএসকে দীর্ঘদিন যাবত এই নীতিমালাকে আইনে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। তাছাড়া নারী গৃহশ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন করতে কাজ করছে বিএনএসকে।

নারী গৃহশ্রমিকরা যাতে নির্যাতিত না হয়, মানুষ হিসেবে তাদের মানবাধিকার যেন লঙ্গিত না হয় সেজন্য একতা নারী ফোরামের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অধিকার সচেতন ও দক্ষ করে তোলা হচ্ছে যাতে তারা নিজেরাই তাদের অধিকারের কথাগুলি বলতে পারে।

কর্মশালায় বিএনএসকে’র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম’র পরিচালনায় প্রশিক্ষক ছিলেন বিএনএসকে’র পক্ষে মোসাঃ মনোয়ারা,শাহনাজ পারভীন, চিত্রা সাহা ও অপু ভৌমিক।
মোট ৩০ জন নারী গৃহশ্রমিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com